Short Question from Indian Agriculture : ভারতের কৃষিকাজ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর Class X

ভারতের কৃষিকাজ

 ● কৃষিকাজ কাকে বলে ?

উঃ যখন মানুষ উদ্ভিদ বা প্রানীর জীবন চক্রকে কাজে লাগিয়ে কৃষিজ বা প্রাণীজ পণ্য উৎপাদন করে এবং তা বাজার জাত করে মুনাফা অর্জন করে তাকে কৃষিকাজ বলে।

 

●  কৃষিকাজ বলতে কি কি কাজ বঝায় ?

উঃ কৃষিকাজ বলতে শুধুমাত্র ফসল উৎপাদন কে না বুঝিয়ে, পাশাপাশি পশুপালন, মৎস চাষ, হাঁস মুরগী প্রতিপালন প্রভৃতি সকল কাজকে বোঝায় ।

 

●  খারিফ শস্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ গ্রীষ্মকালে, বর্ষার শুরুতেই অর্থাৎ দক্ষি-পশ্চিম মৌসুমী বায়ু আগমণের সময় যেসব ফসলের চাষ আরম্ভ হয় এবং হেমন্তকালে সংগ্রহ করা হয়, সেগুলিকে বলে খারিফ শস্য। যেমন ধান, তুলো, পাট, আখ, ভুট্টা, জোয়ার ,বাজরা, রাগী প্রভৃতি।

 

●  রবি শস্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ শীতের শুরুতেই যেসব ফসলের চাষ শুরু হয় এবং গ্রীষ্মের প্রারম্ভেই সংগ্রহ করা হয় তাদের বলে রবি শস্য। গম, যব।

 

● ভারতে কটি শস্য-ঋতু দেখা যায় ও কী কী?

উঃ দুটি। খারিফ শস্য এবং রবি শস্য।

 

● দুটি খারিফ শস্যের নাম লেখ।

উঃ ধান, তুলো।

 

● দুটি রবি শস্যের নাম লেখ।

উঃ গম, যব।

 

● খারিফ শস্য কোন সময়ে চাষ করা হয়?

উঃ দকশিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসার সময় অর্থাৎ বর্ষার শুরুতে।

 

● রবি শস্য কোন সময়ে চাষ করা হয়?

উঃ শীতের শুরুতে।

 

● খাদ্য ফসল কাদের বলে ?

উঃ ধান, গম ইত্যাদি।

 

● ভারতের প্রধান খাদ্যশস্য কী?

উঃ ধান।

 

●  ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কী?

উঃ দ্বিতীয়।

 

●. কী ধরণের মাটি ধান চাষের পক্ষে উপযোগী?

উঃ উর্বর দোঁয়াশ মাটি এবং নদী উপত্যকার পলিমাটি।

 

●  ধান চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?

উঃ ১০০ সেমি থেকে ২০০ সেমি।

 

●  কত ডিগ্রী তাপমাত্রা ধান চাষের পক্ষে উপযোগী?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

 

●  আমন ধান কোন সময়ে ভারতে চাষ হয়?

উঃ বর্ষাকালে লাগানো হয় ও শীতকালে কাটা হয়।

 

●  আমন ধানকে ‘আঘায়নি’ বলা হয় কেন?

উঃ অগ্রহায়ণ মাসে কাটা হয় বলে।

 

●  আউশ ধান ভারতে কোন সময়ে চাষ করা হয়?

উঃ শ্রীষ্মকালে কালবৈশাখীর বৃষ্টিতে লাগানো হয় এবং ভাদ্র-আশ্বিন মাসে কাটা হয়।

 

● বোরো ধান কোন সময়ে কাটা হয়?

উঃ গ্রীষ্মকালে।

 

● ধান উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?

উঃ পশ্চিমবঙ্গ।

 

●  ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কত?

উঃ হেক্টর প্রতি ১,৯২১ কিগ্রা।

 

●  ভারতে ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ উড়িষ্যার কটকে।

 

●  কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখ।

উঃ জয়া, রত্না, তাইচুং, বিজয়া, গোবিন্দ প্রভৃতি।

 

● ভারতের দ্বিতীয় খাদ্য ফসলের নাম কি ?

উঃ গম।

 

● গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ উত্তরপ্রদেশ।

 

●  ভারতের গম গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ দিল্লীর কাছে পুষায়।

 

● কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখ।

উঃ সোনালিকা, সোনা-২২৭, কল্যাণ-সোনা, লারমা রাজো ইত্যাদি। ।

 

●  গম উৎপাদনের জন্য কী পরিমাণ উত্তাপ প্রয়োজন?

উঃ গড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

 

●  গম উৎপাদনের জন্য কী পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ৫০ সেমি থেকে ১০০ সেমি।

 

●  কী ধরণের মাটিতে গম চাষ ভাল হয়?

উঃ উর্বর দোঁয়াশ মাটি।

 

●  মিলেটস কী?

উঃ জোয়ার, বাজরা, রাগী প্রভৃতি দানা শস্যকে মিলেটস বলে।

 

●  জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ মহারাষ্ট্র।

 

●  বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ রাজস্থান।

 

●  রাগী উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ কর্নাটক।

 

● বাগিচা ফসল কাকে বলে ?

উঃ যখন জমিতে একবার গাছ লাগিয়ে বছরের পর বছর ফসল উৎপাদন করা হয়, তাকে বাগিচা ফসল বলে।

 

●  কয়েকটি বাগিচা ফসলের নাম লেখ।

উঃ চা, কফি, রবার।

 

● পানীয় ফসল কাকে বলে ?

উঃ যে সকল ফসল থেকে মানুষ তাদের ক্লান্তি দূর করা পানীয় প্রস্তুত করে, তাদের পানীয় ফসল বলে। যেমন চা, কফি।

 

● চা উৎপাদনে পৃথিবীতে ভারতে স্থান কত?

উঃ প্রথম

 

●  চা চাষের জন্য কী পরিমাণ উষ্ণতার প্রয়োজন?

উঃ ২৭ ডিগ্রি সেলসিয়াস।

 

●  কী পরিমাণ বৃষ্টিপাত চা চাষের উপযোগী?

উঃ ১৫০সেমি থেকে ২৫০ সেমি।

 

●  কোন রাজ্য ভারতে চা উৎপাদন করে?

উঃ অসম।

 

●  ভারত কোন কোন দেশে চা রপ্তানি করে?

উঃ রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ইরাক, ইরাণ প্রভৃতি দেশে।

 

●  ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয়?

উঃ কলকাতা বন্দরের মাধ্যমে।

 

●  কফি চাষের জন্য কী পরিমাণ উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং ১৫০ সেমি থেকে ২০০ সেমি বৃষ্টিপাত।

 

●  কফি চাষের জন্য কোন ধরণের মাটি আদর্শ?

উঃ লাভা সৃষ্ট উর্বর মাটি বা লাল মাটি বা ল্যাটেরাইট মাটি।

 

●  ভারতে কত ধরণের কফি উৎপন্ন হয় ও কী কী?

উঃ দুই ধরণের। যথা আরবীয় কফি ও রোবাস্ট্রা কফি।

 

●  ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উঃ কর্ণাটক।

 

●  ভারত কোন কোন দেশে কফি রপ্তানি করে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র, ফান্স, জার্মানি, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে।

 

●  অর্থকরী ফসল বলতে কী বোঝ?

উঃ যেসব ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জুন করা হয় তাদের অর্থকরী ফসল বলে। যেমন পাট, তুলো, আখ, তামাক।

 

● ভারতের দুটি প্রধান অর্থকরী ফসলের নাম লেখ।

উঃ তুলো, পাট।

 

●  দক্ষিণ ভারতের একটি অর্থকরী ফসলের নাম লেখ।

উঃ আখ।

 

●  কী ধরণের বৃষ্টিপাত এবং উষ্ণতা আখ চাষের উপযোগী?

উঃ গড়ে ১৫০ সেমি বৃষ্টিপাত এবং ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন।

 

●  কী ধরণের ভূমিতে আখ চাষ ভাল হয়?

উঃ উত্তম জলনিকাশী ব্যবস্থাযুক্ত সমতলভূমিতে।

 

●  ভারতে কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশের লক্ষনৌতে।

 

●  ভারতের দুটি প্রধান তন্তুশস্যের নাম লেখ।

উঃ তুলো, পাট।

 

●  সোনালী আঁশ কাকে বলে?

উঃ পাটকে।

 

●  পাট চাষের জন্য কী পরিমাণ উষ্ণতা প্রয়োজন?

উঃ ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

●  পাট চাষের জন্য কী পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন?

উঃ ১৫০ সেমি থেকে ২০০ সেমি।

 

●  পৃথিবীর মধ্যে কোথায় সবচেয়ে ভাল পাট চাষ হয়?

উঃ গঙ্গা ব্রহ্মপুত্রের ব-দ্বীপ অঞ্চলে।

 

●  ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

উঃ পশ্চিমবঙ্গ।

 

●  কয়েকটি উচ্চ ফলনশীল পাট বীজের নাম লেখ।

উঃ জে আর সি -২১২, জে আর সি -৩২১, জে আর ও – ৬২০।

 

●  কোন জাতীয় মাটিতে তুল চাষ ভাল হয়?

উঃ চুন মেশানো উর্বর দোঁয়াশ মাটি বা কৃষ্ণ মৃত্তিকায়।

 

●  কী পরিমাণ উত্তাপ তুলো চাষের পক্ষে আদর্শ?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

●  তুলো চাষের জন্য কত বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ৫০ সেমি থেকে ১০০ সেমি।

 

●  ভারত কোন কোন দেশে তুলো রপ্তানি করে?

উঃ জাপান, জার্মানি প্রভৃতি দেশে।

 

●  কয়েকটি উচ্চ-ফলনশীল তুলোবীজের নাম লেখ?

উঃ সুজাতা, এম সি ইউ -৫, এম সি ইউ -৪।

 

●   বাণিজ্য ফসল কাকে বলে?

উঃ প্রধানত রপ্তানি বা বাণিজ্যের জন্য যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলিকে বাণিজ্য ফসল বলে।

 

●  তেলবীজ কাকে বলে?

উঃ যেসব বীজ থেকে তেল নিষ্কাষণ করা হয় সেগুলিকে বলে তেলবীজ

 

●  তেলবীজ কত ধরণের ও কী কী?

উঃ দুই ধরণের। যথা –ভক্ষ্য তেলবীজ এবং অভক্ষ্য তেলবীজ।

 

●  কয়েকটি ভক্ষ্য তেলবীজের উদাহরণ দাও।

উঃ সরষে, তিল, চিনাবাদাম, নারিকেল।

 

●  দুটি অভক্ষ্য তেলবীজের উদাহরণ দাও।

উঃ তিসি এবং রেড়ি।

 

●  ভারতের বিঘাপ্রতি ফলন কোন রাজ্যের সর্বোচ্চ?

উঃ তামিলনাড়ুতে।

Share:

1 comment:

Popular Posts

Blog Archive

Recent Posts

Total Pageviews